বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে
বিদেশী ছাত্রছাত্রী থাকলে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেই পরিবেশ পেত সেই পরিবেশের কাছাকাশি পরিবেশ দিতে পারতাম যদি আমরা বাংলাদেশের বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা থেকে পাশ করার ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ তৈরী করতে পারতাম। বর্তমান ভর্তি পরীক্ষা কেবল বাংলা মিডিয়ামকেই বিবেচনায় নেওয়া হয়। আমাদের ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা মাধ্যমকে নেগলেক্ট করা হয়। অথচ এরা সবাই এই দেশের [...]






