বাংলাদেশে বিদেশি তেল কোম্পানির আসা-যাওয়ার গল্পঃ যে সমুদ্র অর্ধ শতক ধরে অপেক্ষা করছে।
১৯৭৪ সাল। পেট্রোবাংলার বয়স মাত্র দুই বছর। বঙ্গোপসাগর তখন মানচিত্রে একটা ফাঁকা নীল জায়গা, কেউ জানে না নিচে কী আছে। সরকার ছয়টি ব্লক ভাগ করে ছয়টি বিদেশি কোম্পানিকে ডেকে আনল। অ্যাশল্যান্ড, আর্কো, ইউনিয়ন অয়েল, ক্যানাডিয়ান সুপিরিয়র, জাপানের বিওডিসি, যুগোস্লাভিয়ার ইনা-নাফতাপ্লিন। ড্রিলিং রিগ এল। কূপ খোঁড়া শুরু হলো। তিন বছর পর, ১৯৭৭ সালে, কুতুবদিয়ার কাছে [...]








