আমাদের মেয়েদের অন্য দেশের চেয়ে বেশী চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে হয়
“এশিয়ান সাইন্টিস্ট” নামের একটা ম্যাগাজিন প্রতি বছর এশিয়ার একশো জন সেরা গবেষকের তালিকা প্রকাশ করে। সিঙ্গাপুর ভিত্তিক এই ম্যাগাজিনটি ২০১৬ সাল থেকে এই কাজটি করে আসছে। https://www.asianscientist.com/as100/ এ বছরের তালিকায় বাংলাদেশের তিনজন বিজ্ঞানীর নাম স্থান পেয়েছে। এবং তিনজনই নারী বিজ্ঞানী। পুরুষ বা নারী গবেষক বলে তো আলাদা করে কিছু নেই। তবে ভালো লাগছে যে, [...]





