চাঁদ দেখা: যন্ত্র নয় বরং তন্ত্র মন্ত্র ঠিক করুন!
চাঁদ দেখা বিষয়ক আলোচনার শুরুতেই যে বিষয়াটা পরিষ্কার করা দরকার তা হচ্ছে, খালি চোখে নতুন চাঁদ দেখা (হিলাল) আর আরবি চন্দ্রমাস শুরু হবার মাঝে কিছুটা পার্থক্য আছে। বর্তমানে সৌদি সরকার, তুরস্ক, ইউরোপিয়ান ফতোয়া কাউন্সিল এবং নর্থ আমেরিকা ফিকহ কাউন্সিল চন্দ্র মাসের হিসাব নির্ণয়ে লুনার পজিশান ফর্মুলা, লুনার ক্রিসেন্ট ভিজিবিলিটি ম্যাপ ব্যবহার করে হিজরি চন্দ্রবর্ষপঞ্জী [...]








