নটরডেম থেকে এনিমেশন এর যাত্রা শুরু, শেষ গন্তব্য সনি পিকচারস
আমরা ছিলাম একবিংশ শতাব্দীর প্রথম ব্যাচ। অর্থাৎ নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেই ২০০০ সালে। তখন কলেজে ইউনিফর্ম ছিল না। আমি কলেজে যেতাম পাঞ্জাবি পায়জামা পরে, একটা ব্রিফকেস হাতে ঝুলিয়ে। আর সেই ব্রিফকেসে 'উন্মাদ'-এর একটা স্টিকার লাগানো ছিল ''গেলি না খামচি দিমু'', সেই স্টিকার ছিঁড়ে গেলে আরেকটা স্টিকার লাগালাম, তাতে লেখা ছিল [...]









