যেকারণে নতুন প্রবর্তিত সড়ক আইন অকার্যকরই থেকে যাবে।
বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৬৪ জন। বছরে ক্ষতি অন্তত ৩৪ হাজার কোটি টাকা। এ অবস্থায় দীর্ঘ ১৪ মাসের গড়িমসি ও কালক্ষেপণের পরে নজিরবিহীন ছাত্র বিক্ষোভের মুখে গতবছর সড়ক পরিবহনের যে নতুন আইনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে, তাতে বড় ধরনের ভুল ও ভারসাম্যহীনতা লক্ষ করা গেছে। কিছু সংশোধনের পরে আরো প্রায় ১৩ [...]








