গুণির কদর না করলে গুনি জন্মাবে কিভাবে?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পদার্থবিজ্ঞানের শিক্ষকদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক এ এম হারুন-অর-রশিদ। এই একজন মানুষ শত শত পদার্থবিজ্ঞানী তৈরী করে গিয়েছেন এবং পদার্থবিজ্ঞানের অসংখ্য শিক্ষার্থীর অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন। আমি যখন ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্রথম ক্লাসটিই ছিল হারুন স্যারের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন [...]




