আলাদিনের চেরাগ পেলে দেশের দলকানা শিক্ষার্থীদের অন্য দেশের বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে আনতাম
আমার যদি আলাদিনের চেরাগ থাকতো, তাহলে দৈত্যকে ডেকে এনে বসাতাম। হুকুম দিতাম—আমার দেশের ইউনিভার্সিটিতে যেসব ছেলে-মেয়েগুলো দলকানা রাজনীতি করে, তাদেরকে দুনিয়ার ভালো কিছু ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরিয়ে নেয়ার বন্দোবস্ত করো। হুকুম মতো দৈত্য সে ব্যবস্থা করতো। ছেলে-মেয়েগুলো গিয়ে দেখতো, তাদের বয়সী তরুণরা কী করে জগৎ পাল্টে দেয়া চিন্তা করছে। তারা গিয়ে দেখতো, তেইশ-চব্বিশের ছেলে-মেয়েরা পিএইচডি [...]






