আমাদের শিক্ষাঙ্গন জুড়ে শুধু অসুস্থতা আর অস্বাভাবিকতা
সালেহ হাসান নাকিবঃ আমাদের এখানে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোন কারণে একত্রিত হলে কোন না কোন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রসঙ্গ চলে আসে। এটা খুব একটা স্বাভাবিক ঘটনা। যদিও পঠনপাঠন এবং গবেষণা প্রসঙ্গে কোন ধরণের আলাপ আলোচনা হয় না বললেই চলে। এটাও খুব স্বাভাবিক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের বাসে, ক্লাবে অনেক শিক্ষক একত্রিত হন। রাজনীতি, বাজারদর, ফ্ল্যাটের [...]









