ICO: কী ও কেন?
ICO তথা Initial Coin Offering জিনিসটা বিশ্বব্যাপী ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষত টেক কোম্পানি বা বিভিন্ন স্টার্টআপে ফান্ডিং এর জন্য উন্নত বিশ্বে অনেক টেক উদ্যোক্তারা ICOর দিকে ঝুঁকছেন। যদিও বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না। হওয়ার কথাও না। ক্রিপ্টোকারেন্সির মত জিনিসগুলোর ব্যাপারে আমাদের তেমন কোন ভাল ধারণা নেই, এর ইউজ তো দূরের কথা। আর তাছাড়া [...]








