ব্রিটিশরা বাঙালির সাথে যা করেছিল, এখনকার সরকারি অফিসাররা তাই করে
স্টকহোম ইউনিভার্সিটিতে কাজ করার সময় আমার এক সহপাঠী ছিলো, যার বাবা ছিলো স্থানীয় এমপি। ছেলেটার সাথে পরিচয়ে প্রায় সাত-আট মাস পর সেটা জেনেছিলাম। তাও প্রসঙ্গত কারণে। ছেলেটা একটা সাইকেল চেপে আসতো প্রতিদিন। এমনকি সামার ব্রেইকে, সুপারস্টোরে কাজ করতো। ২০১৭ সালে, ওয়াশিংটনে, আমেরিকান কেমিক্যাল সোসাইটির (ACS) মিটিং ও এক্সপোজিশনে গেলাম। এক্সপোজিশনে মূলত বিভিন্ন পাবলিশার্স ও [...]







