ভালো ফলাফল, পাবলিকেশন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ স্কলারশিপের জন্য গুরুত্বপূর্ণ
ইচ্ছা ছিল মেডিকেলে পড়াশুনা করে ডাক্তার হওয়া, পরিবারের ইচ্ছাও ছিল তাই। কিন্তু বিধিবাম, দুর্ভাগ্যক্রমে মেডিকেলে ভর্তির সুযোগ না পাওয়াতে বেছে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তখন যা মনে হয়েছিলো দুর্ভাগ্য তাই পরে আশীর্বাদ হয়ে আসে আমার জীবনে। স্নাতকের বিষয় হিসেবে নিই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যা বিকল্প হিসেবে আগে থেকেই পছন্দ ছিল। এই পথে পা বাড়িয়ে মনে হল [...]









