আইভরি কোস্টঃ ক্রিতদাসের ঘাম লেগে থাকা আমাদের কফি কাপ
আইভোরি কোস্ট এবং কুরাসাও-এর খেলা। আজকে জিতলে বা ড্র করলেই আইভোরি কোস্ট তার ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নক-আউট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। [Won 2:0] আমি বড় হইসি আইভোরি কোস্টের একটা গোল্ডেন জেনারেশনের খেলা দেখতে দেখতে। ডিফেন্স আর মিডফিল্ডে ছিলেন দুই ভাইঃ কোলো আর ইয়াইয়া টৌরে। তাদের সাথে খেলতেন সলোমন কালু, ইম্যানুয়েল এব্যুয়ে এবং জারভিনহো। [...]









