ভয়াল ভাইরাসের এক মহামারী, আর ৭ বিলিয়ন ডলারকে পায়ে ঠেলা এক বিজ্ঞানীর গল্প
সূর্যকে কি কেউ প্যাটেন্ট করে কুক্ষীগত করে রাখতে পারে? ইতিহাস জুড়ে শিশুদের পঙ্গুত্বের একটা বড় কারণ ছিলো পোলিও। প্রতিবছর গরমকালে হাজার হাজার শিশু পঙ্গু হয়ে যেতো পোলিওতে। পোলিও হয় একটা খুব ভয়াবহ জীবাণু পোলিও ভাইরাসের কারণে। ১৯৫২ সালের কথাই ধরা যাক, সেবছর কেবল আমেরিকাতেই পোলিওতে আক্রান্ত হয়েছিলো ৫৮ হাজার শিশু, এদের মাঝে মারা যায় [...]









