৯ সপ্তাহের জন্য CERN ঘুরে আসতে চাইলে
ধরুন ৯ সপ্তাহর জন্য সুইজারল্যান্ডের জেনেভা তে CERN আপনাকে বিমান ভাড়া দিয়ে থাকা খাওয়া সহ নিয়ে গেলো। কেনো নিবে? কারন তো নিশ্চয়ই আছে। CERN এর কথা শুনেছেন তো নিশ্চয়ই? ওইযে যেখানে পৃথিবির সবচেয়ে জটিলতম ইন্সট্রুমেন্ট দিয়ে পার্টিকেল ফিজিক্স এর গবেষনা চলে- LHC এর রুপকার, Higgs boson এর আবিস্কার যেখানে হল। পৃথিবির ব্রাইটেস্ট মাইন্ডগুলা যেখানে [...]


