RPGCL এর প্রধান প্রধান সুযোগ-সুবিধাসমূহ:
সুযোগ সুবিধা বেশ কিছু পেট্রো অন্যান্য কোম্পানি সমূহের মতোই। কিছু ব্যতিক্রম আছে নিচে পরে দিয়ে দিচ্ছি । আলাদা ভাবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড নিয়ে বলতে গেলে বর্তমানে গ্যাসের দৈনন্দিন চাহিদার প্রায় ৩৫-৪০% LNG আমদানি করে রিগ্যাসিফাই করে সরবরাহ করা লাগে। এইক্ষেত্রে FSRU দুইটি মনিটরিং এবং আমদানির কাজটি RPGCL পেট্রোবাংলার সাথে করে থাকে।

ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকে FSRU তে মনিটরিং অফিসার হিসেবে যাওয়ার সুযোগ থাকে এর জন্য নির্দিষ্ট পরিমাণ ভাতা পাওয়া যায় । এছাড়া ডোমেস্টিক গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমহ্রাসমানের কারণে বর্তমানে আরোও ২ টি FSRU করার এবং ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করার কথা বলছে।

এক্ষেত্রে RPGCL-এর কাজের পরিধি আর ব্যস্ততা দুইটাই বাড়বে সামনে। শুরুতে এই কোম্পানি সিএনজি নিয়ে কাজ করে আসলেও বর্তমানে সিএনজি রিলেটেড কাজ কমে এসেছে, তাও সিএনজি ফিলিং স্টেশন রেগুলেটরি বডি হিসেবে কাজ করে ,রিটেস্ট ও কনভার্সন-এর কাজ করে থাকে ।

এছাড়া আশুগঞ্জে কনডেন্স্যাট হ্যান্ডলিং স্থাপনা আছে। আর রয়েছে ব্যস্ততম এলএনজি ডিভিশন । এছাড়া একটি হাইড্রোজেন সেলও আছে । এছাড়া নিকুঞ্জ দুই-এ হেডঅফিসের পাশে সেন্ট্রাল ওয়ার্কশপ, দনিয়াতে জোনাল ওয়ার্কশপ আছে , চট্টগ্রাম আর কক্সবাজারে আঞ্চলিক কার্যালয় ।

১. বেতন কাঠামো ও ইনক্রিমেন্ট
জাতীয় বেতন স্কেল: বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।(পূর্বে বেতন স্কেল ২০১৫ ছিলো)

প্রারম্ভিক ইনক্রিমেন্ট: সাধারণ পদের ক্ষেত্রে নির্ধারিত গ্রেডের পাশাপাশি একটি ইনক্রিমেন্ট থাকে ,আইন এবং কারিগরি/পেশাগত পদে (যেমন: প্রকৌশল) যোগদানের শুরুতেই অতিরিক্ত দুইটি ইনক্রিমেন্ট সুবিধা দেওয়া হয়।

২. বিশেষ আর্থিক ও প্রান্তিক সুবিধা (Fringe Benefits)
ক) গ্যাস ভাতা : কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ব্যবহারের জন্য নির্দিষ্ট গ্যাস সুবিধা অথবা সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়। গ্যাস ভাতা ১০৮০ টাকা পাওয়া যায় প্রতি মাসের বেতনের সাথে।
খ) লাঞ্চ সাবসিডি (দৈনিক হাজিরার ভিত্তিতে): কর্মদিবসে নির্দিষ্ট হারে দুপুরের খাবার বা লাঞ্চ সাবসিডি ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে লাঞ্চ ভাতা প্রতিদিন ১৫০ টাকা করে পাওয়া যায়।

গ) উৎসব ও অন্যান্য বোনাস: বছরের দুটি ঈদ/উৎসব বোনাস এবং পহেলা বৈশাখ ভাতার পাশাপাশি বাৎসরিক কর্মক্ষমতা ও অর্জনের ওপর ভিত্তি করে পারফরম্যান্স বোনাস, এক্স-গ্রাশিয়া (Ex-gratia) পাওয়া যায়। ইনসেন্টিভ আর এক্সগ্রেশিয়া ২-৪ টা পাওয়া যায়। পারফরম্যান্স ভেদে বেশিও হতে পারে ।
ঘ) মুনাফা বোনাস (WPPF ) : বাল্ক এমাউন্ট না পেলেও গড়ে ভালো এমাউন্ট পাওয়া যায় । গতবছর ৪.৫ লাখ ছিলো, এবার ৩ লাখের মতো হতে পারে। বছরভেদে টাকায় ভিন্নতা আসে। ২টি FSRU স্থাপন সম্পন্ন হলে প্রফিট বাড়ার সম্ভাবনা আছে।

৩. ঋণ সুবিধা (Loan Facilities)
ক) Home Loan: নির্ধারিত শিক্ষানবিশকাল ও চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার( সর্বনিম্ন ১০ বছর) পর সহজ শর্তে ও স্বল্প সুদে( সুদের হার ৪%) ৬০ লক্ষ টাকা House Loan সুবিধা রয়েছে। নতুন পে স্কেল হওয়ায় এটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বেতনের উপর নির্ভর করে কে কত টাকা লোন নিতে পারবে।
খ) গাড়ি ও অন্যান্য লোন: বর্তমানে গাড়ির উপর লোন বন্ধ আছে । মোটরসাইকেল লোনের ব্যবস্থা রয়েছে। কম্পিউটার লোনের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও প্রভিডেন্ট ফান্ড & কর্মচারী কল্যাণ ফান্ড থেকেও লোন নেয়ার ব্যবস্থা রয়েছে।

৪. চিকিৎসা ও চিকিৎসা ভাতা
সরকারি স্কেল অনুযায়ী মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও স্থায়ী হবার পর আরোও ৫০০ টাকা কোম্পানির চিকিৎসা বাবদ পাওয়া যায় ।গুরুতর অসুস্থতা বা অপারেশনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ফান্ড বা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে চিকিৎসায় বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। তাছাড়াও বছরে ঔষধ পাওয়া যায়।

৫. আবাসন ও যাতায়াত
ক) আবাসন: বাড়ি ভাড়া ৫৫% নতুন স্কেলে ৪৫% হবে ।
খ) যাতায়াত/পরিবহন: অফিস পরিবহন সুবিধা (লিফটিং সুবিধা) প্রদান করা হয়। এর জন্য যারা অফিসার গাড়ি ব্যবহার করে তাদের থেকে চার্জ হিসেবে সামান্য টাকা কেটে নেয়া হয়।

৬. প্রশিক্ষণ ও ক্যারিয়ার গ্রোথ
ক) প্রশিক্ষণ: দেশে ও বিদেশে কারিগরি, আর্থিক ও প্রশাসনিক বিষয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ রয়েছে। জয়েনিং-এর পরে ২ মাস মেয়াদি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ এর ব্যবস্থা আছে। প্রশিক্ষণে ভালো পরিমাণে প্রশিক্ষণ ভাতা পাওয়া যায়।
খ) উচ্চশিক্ষা: সরকারি বা প্রাতিষ্ঠানিক খরচে দেশে-বিদেশে উচ্চশিক্ষার (Masters/PhD) সুযোগ পাওয়া যায়। বর্তমানে এই সুযোগ কমে গিয়েছে।

৭. অবসরকালীন সুবিধাদি (Pension & Provident Fund): CPF এবং কল্যাণ তহবিল থেকে মোটামুটি ভালো অংক আসে। সহজ বাংলায় পেনশন নাই। এককালীন টাকা পাবেন।

৮. প্রমোশন
অফিসার ক্যাডারের ক্ষেত্রে পদোন্নতির ধাপগুলো সাধারণত নিচের ক্রম অনুসরণ করে:

১. সহকারী ব্যবস্থাপক (Assistant Manager / AM) –> উপ-ব্যবস্থাপক (Deputy Manager / DM) – ৫ বছরের মতন সময় লাগে, কারিগরি আর অর্থ ক্যাডারে খুবই স্মুথ , প্রশাসন ক্যাডারে একটু জটিলতা আছে তবে সেটি ২০৩১ এরপর কেটে যাবে ।
২. উপ-ব্যবস্থাপক (DM) –> ব্যবস্থাপক (Manager)- বর্তমান সার্ভিস রুল অনুযায়ী DM থেকে Manager হতে ৩ বছর সময় লাগে (চাকরির মেয়াদকাল মোট ১০ বছর হতে হবে & পদ শূন্য থাকা সাপেক্ষে)
৩. ব্যবস্থাপক (Manager) –> উপ-মহাব্যবস্থাপক (Deputy General Manager / DGM)- Manager থেকে DGM হবার জন্য ৩ বছর সময় লাগে( পদ শূন্য থাকা সাপেক্ষে)
৪. উপ-মহাব্যবস্থাপক (DGM) –>মহাব্যবস্থাপক (General Manager / GM)- DGM থেকে GM হতে ৩ বছর সময় লাগে পদ শূন্য থাকা সাপেক্ষে।
RPGCL-এর কাজের পরিবেশ ভালো। প্রশাসন এবং অর্থ ক্যাডারের পোস্টিং সচরাচর ঢাকাতেই হয়। প্রকৌশলীদেরও অর্ধেকের বেশি ঢাকাতেই পোস্টিং । বাদ বাকি আশুগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারে হয়ে থাকে।

৯. বিশেষ ভাতা সুবিধা:

ধোলাই ভাতা মাসে ১৫০ টাকা করে পাওয়া যায়। নতুন স্কেলে ৩০০ হতে পারে। এই চাকরিতে প্রতি গ্রীষ্মে পোশাকভাতা পাবেন ৩০০০০+ মতো বার্ষিক স্যারআর অল্টারনেট ইয়ার্লি সিস্টেমে উইন্টারে পোশাক ভাতা পাবেন ২০০০০+টাকার মতো। প্রতি তিন বছর পর পর এক বেসিক পরিমাণ ভাতা পাবেন শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে। সাথে থাকছে ১৫ দিনের ছুটি। এছাড়া আছে সাত দিনের ছুটি (LFA) প্রতিবছর ।

আমার কাছে বেস্ট লাগে যে জিনিসটা সেটা হলো ঢাকায় থেকে সুন্দর একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যায়। ঢাকায় আজীবন থাকার জন্য ভালো একটি অপশন। এই কোম্পানির অন্যতম দিক হলো এখানের আগের ১৮ বা ২২ ব্যাচে অসাধারণ কিছু কর্মকর্তা আছেন। সুন্দর অফিস এনভায়রনমেন্ট পাবেন। নারীদের জন্যেও আদর্শ কোম্পানি হতে পারে RPGCL!

পোস্ট কার্টেসি ও মূল লেখক:
Adnan Bin Saymon
Assistant Manager (Admin)
RPGCL (Petrobangla Central Recruitment 2024)