ঢাকা ভিত্তিক গ্যাস ফিল্ড হিসেবে তিতাসকে অনেকেই এগিয়ে রাখতে চাইবেন। তবে পুরো কোম্পানির একটা নির্মোহ রিভিউ দেয়ার প্রয়াস করছি।
TGTDPLC-এর প্রধান প্রধান সুযোগ-সুবিধাসমূহ:

১. বেতন কাঠামো ও ইনক্রিমেন্ট
জাতীয় বেতন স্কেল: বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।(পূর্বে বেতন স্কেল ২০১৫ ছিলো)

প্রারম্ভিক ইনক্রিমেন্ট: সাধারণ পদের ক্ষেত্রে নির্ধারিত গ্রেডের পাশাপাশি একটি ইনক্রিমেন্ট থাকে ,আইন এবং কারিগরি/পেশাগত পদে (যেমন: প্রকৌশল) যোগদানের শুরুতেই অতিরিক্ত দুইটি ইনক্রিমেন্ট সুবিধা দেওয়া হয়।

২. বিশেষ আর্থিক ও প্রান্তিক সুবিধা (Fringe Benefits)
ক) গ্যাস ভাতা : কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ব্যবহারের জন্য নির্দিষ্ট গ্যাস সুবিধা অথবা সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়। গ্যাস ভাতা ১০৮০ টাকা পাওয়া যায় প্রতি মাসের বেতনের সাথে। তবে, বছর খানেকের মধ্যে এই ভাতা রিভাইজ হবার আশা আছে।
খ) লাঞ্চ সাবসিডি (দৈনিক হাজিরার ভিত্তিতে): কর্মদিবসে নির্দিষ্ট হারে দুপুরের খাবার বা লাঞ্চ সাবসিডি ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে লাঞ্চ ভাতা প্রতিদিন ১৫০ টাকা করে পাওয়া যায়।

গ) উৎসব ও অন্যান্য বোনাস: বছরের দুটি ঈদ/উৎসব বোনাস এবং পহেলা বৈশাখ ভাতার পাশাপাশি বাৎসরিক কর্মক্ষমতা ও অর্জনের ওপর ভিত্তি করে পারফরম্যান্স বোনাস, এক্স-গ্রাশিয়া (Ex-gratia) পাওয়া যায়। ইনসেন্টিভ আর এক্সগ্রেশিয়া ২-৩ টা পাওয়া যায়। পূর্বে এক্স-গ্রেসিয়া বেশি পাওয়া গেলেও এখন সংকুচিত হয়েছে।
ঘ) মুনাফা বোনাস (WPPF ) : নেই। কোনো প্রফিট শেয়ারিং নেই বর্তমানে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ পাইপলাইন প্রজেক্ট সমাপ্ত হলে এবং উল্লেখযোগ্য হারে সিস্টেম লস কমানো গেলে প্রফিট শেয়ারিং সীমিত আকারে চালু হতেও পারে অদূর ভবিষ্যতে।

৩. ঋণ সুবিধা (Loan Facilities)
ক) Home Loan: নির্ধারিত শিক্ষানবিশকাল ও চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার(৫ বছর) পর সহজ শর্তে ও স্বল্প সুদে ৬০ লক্ষ টাকা House Loan সুবিধা রয়েছে। ৩০ বছর চাকরি কাল হিসাব করলে এই লোন তিনবার এভেইল করা যাবে পূর্বের লোন পরিশোধ করার শর্তে।
খ) গাড়ি ও অন্যান্য লোন: বর্তমানে গাড়ির উপর লোন বন্ধ আছে । প্রভিডেন্ট ফান্ড & কর্মচারী কল্যাণ ফান্ড থেকেও লোন নেয়ার ব্যবস্থা রয়েছে।

৪. চিকিৎসা ও চিকিৎসা ভাতা
সরকারি স্কেল অনুযায়ী মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও স্থায়ী হবার পর সর্বোচ্চ ৭০০ টাকা প্রতি মাসে কোম্পানির চিকিৎসা বাবদ পাওয়া যায় ভাউচার দেখানো সাপেক্ষে ।

৫. আবাসন ও যাতায়াত
ক) আবাসন: বাড়ি ভাড়া ৫৫% নতুন স্কেলে ৪৫% হবে ।
খ) যাতায়াত/পরিবহন: অফিস পরিবহন সুবিধা (লিফটিং সুবিধা) প্রদান করা হয়। এর জন্য যারা অফিসার গাড়ি ব্যবহার করে তাদের থেকে চার্জ হিসেবে ৮০ টাকা কেটে নেয়া হয়। অফিসের মাইক্রো/বাস ব্যবহার না করলে ৮০ টাকা পাবেন বেতনে। 😁

৬. প্রশিক্ষণ ও ক্যারিয়ার গ্রোথ
ক) প্রশিক্ষণ: দেশে ও বিদেশে কারিগরি, আর্থিক ও প্রশাসনিক বিষয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ রয়েছে। জয়েনিং-এর পরে ২ মাস মেয়াদি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ এর ব্যবস্থা আছে। প্রশিক্ষণে ভালো পরিমাণে প্রশিক্ষণ ভাতা পাওয়া যায়।
খ) উচ্চশিক্ষা: সরকারি বা প্রাতিষ্ঠানিক খরচে দেশে-বিদেশে উচ্চশিক্ষার (Masters/PhD) সুযোগ পাওয়া যায়। বর্তমানে এই সুযোগ কমে গিয়েছে।

৭. অবসরকালীন সুবিধাদি (Pension & Provident Fund): GPF সিস্টেম। সহজ বাংলায় পেনশন আছে। তবে যারা ইসলামী পন্থায় জিপিএফ এভেইল করতে চান, আপনারা ইসলামী পন্থায় GPF সুবিধা ভোগ করতে পারবেন।

৮. প্রমোশন:
অফিসার ক্যাডারের ক্ষেত্রে পদোন্নতির ধাপগুলো সাধারণত নিচের ক্রম অনুসরণ করে:
১. সহকারী ব্যবস্থাপক (Assistant Manager / AM) –> উপ-ব্যবস্থাপক (Deputy Manager / DM) – ৫ বছরের মতন সময় লাগলেও এই সার্কুলারের এ/এমদের জন্য আরও সময় লাগবে।
২. উপ-ব্যবস্থাপক (DM) –> ব্যবস্থাপক (Manager)- অর্গানোগ্রাম রিভাইজ না হলে এখানে আটকে যাওয়া লাগতে পারে নতুন এ/এমদের।
৩. ব্যবস্থাপক (Manager) –> উপ-মহাব্যবস্থাপক (Deputy General Manager / DGM)- Manager থেকে DGM হবার জন্য ২২ ব্যাচের এ/এমদের সমস্যা হবেনা। তবে, নতুন এ/এমদের জন্য সম্ভাবনা ক্ষীণ।

৪. উপ-মহাব্যবস্থাপক (DGM) –>মহাব্যবস্থাপক (General Manager / GM)- DGM থেকে GM হতে ৩ বছর সময় লাগে পদ শূন্য থাকা সাপেক্ষে।
তিতাসের পোস্টিং সচরাচর ঢাকাতেই হয়। স্থানীয় না হলে নতুন এ/এমদের ময়মনসিংহ/গাজীপুর/নারায়নগঞ্জ এসব এলাকায় পোস্টিং দেয়ার সম্ভাবনা কম।

৯. বিশেষ ভাতা সুবিধা:
এই চাকরিতে প্রতি গ্রীষ্মে পোশাকভাতা পাবেন ৩৬০০০+ মতো বার্ষিক স্যারআর অল্টারনেট ইয়ার্লি সিস্টেমে উইন্টারে পোশাক ভাতা পাবেন ২৪০০০+টাকার মতো। প্রতি বছর পর পর এক বেসিক পরিমাণ ভাতা পাবেন শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে। সাথে থাকছে সাত দিনের ছুটি (LFA) প্রতিবছর ।

প্রমোশন সংকট এবং প্রফিট শেয়ারিং বন্ধ আপাতত তিতাসের। বাকি সব অন্যান্য কোম্পানির মতোই।
পোস্ট অনুলিখন: (তিতাসের সিনিয়র এক এ/এম ভাইয়ের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক)

Shivam Rathi
সার্বিক সহযোগিতায়:
Munim Al Raihan, IBA 67
AM, TGTDPLC