নগর পরিকল্পনা – আমার লজ্জা, আমার অহংকার!
২০০১ সালের শেষের দিকের কথা। বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হল। আমার অবস্থান ১৪৫০ (যতটুকু মনে পড়ে), অর্থাৎ অপেক্ষামান তালিকায়। ঐ বছর টেনেছিল প্রায় ১৩০০ পর্যন্ত, বুয়েটে চান্স পেলাম না। ভর্তি হলাম রাজশাহী বিআইটির (বর্তমান রুয়েট) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে। যাহোক, ঢিলেঢালাভাবে ক্লাস শুরু করলাম। ক্লাস শুরুর কিছুদিন পরেই ‘ওমেকা’ এবং ‘সানরাইজ’ কোচিং থেকে এজেন্টরা [...]








