১। বিদ্যমান চার ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নতুন তৈরিকৃত সবগুলো কলেজেই এইচএসসি উত্তীর্ণদের ভর্তি নিতে হবে।
২। ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে।
৩। সবগুলো কলেজকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নিয়ে যেতে হবে।
৪। সব কলেজে একই সিলেবাস, পর্যাপ্ত ল্যাব ও বিশ্ববিদ্যালয় সমমানের গবেষণা বাজেট বরাদ্দ করতে হবে।
৫। মেডিকেল সেন্টার ও অন্যান্য সুবিধাসহ পর্যাপ্ত স্টাফ নিশ্চিত করতে হবে।
৬। ঢাবির সম্মিলিত ভর্তি প্রক্রিয়া (প্রযুক্তি ইউনিট) এর ক্ষেত্রে সরকারি ও অসরকারি কলেজগুলোতে চয়েজ আলাদাভাবে নিতে হবে।


