ক) পোস্টিং: বেশিরভাগেরই (এডমিন) পোস্টিং ঢাকায়। টেকনিক্যাল (ফিন্যান্স/ইঞ্জিনিয়ারিং) পদায়ন ঢাকা বাদেও চিটাগং (ফৌজদরহাট), আশুগঞ্জ,বগুড়া, টাঙ্গাইল (এলেঙ্গা), সিরাজগঞ্জ (হাটিকুমড়োল), রাজশাহী, সিলেট ইত্যাদি জায়গায় পদায়ন হতে পারে।
খ) পেনশন: নাই। CPF বিদ্যমান।
গ) প্রফিট শেয়ারিং: গতবছর ১.৮ লাখ ছিলো।
ঘ) লাঞ্চ ভাতা: ১৫০/- দৈনিক হাজিরার ভিত্তিতে।
ঙ) গ্যাস ভাতা: ১০৮০/- প্রতি মাসে।
চ) পোশাক ভাতা: প্রতিবছর গ্রীষ্মকালীন আর অল্টারনেট ইয়ারে শীতকালীন। অন্যান্য প্রতিষ্ঠানেরই মতোন ৩৫ আর ২৫ হিসাব।
ছ) LFA ভাতা: প্রতিবছর এক মাসের বেসিক + ৭ দিন ছুটি।
জ) মেডিক্যাল ভাতা: বেতনের বাইরেও ৭০০/- টাকা মাসিক।
ঝ) হোমলোন: ৬০,০০,০০০/- সিলিং। স্বল্প সুদে ৭ বছর পর ইলিজিবল হবেন।
ঞ) প্রমোশন: এডমিনে ভালোই জট আছে। ১৮ সালের এ/এম এখনও ডিএম হয়নি। ইঞ্জিনিয়ারদের স্মুদ আছে তুলনামূলক। অর্গানোগ্রাম রিভাইজ হলে জট কমবে। ভয়ের কারণ নাই।

ট) এক্সগ্রেসিয়া: ১ টা (সর্বোচ্চ দুই বেসিক সমতুল্য), মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে।
ঠ) ইন্সেন্টিভ: ১ বেসিকের সমতুল্য প্রতি ইদে একটা করে।
ড) আবাসন ও ট্রান্সপোর্ট: ঢাকায় (হেড অফিস আগারগাঁও) আবাসন নাই, ট্রান্সপোর্ট সুবিধা আছে। ঢাকার বাইরে চিটাগং, আশুগঞ্জ, ডেমরা ইত্যাদি স্টেশনে কোয়ার্টার সুবিধা বিদ্যমান।
পোস্ট অনুলিখন:
জিটিসিএলে কর্মরত দুজন এ/এম থেকে প্রাপ্ত তথ্যানুসারে
Shivam Rathi