পেট্রোবাংলার সব কোম্পানিগুলোর মধ্যে ভিন্ন হলো বড়পুকুরিয়া।

বিসিএমসিএল (BCMCL) বা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড হলো পেট্রোবাংলা (Petrobangla)-এর অধীনস্থ একটি কোম্পানি, যা মূলত ভূগর্ভস্থ খনি থেকে কয়লা উত্তোলন ও উৎপাদন বৃদ্ধির কাজ করে থাকে।

পদায়ন: দিনাজপুরের ফুলবাড়ি।

আর্থিক সুযোগ সুবিধা:

ক) প্রফিট শেয়ারিং: প্রতি বছর প্রফিট শেয়ার হয়, গ্রেড নির্বিশেষে সবাই পায়। গতবার ছিলো ১৮,০০,০০০/- টাকা। হ্যাঁ ঠিকই পড়েছেন। ১৮ লক্ষ টাকা।
খ) এক্সগ্রেসিয়া: ২টি বেসিকের সমান সাধারণত।
গ) ইন্সেন্টিভ: ২ টি বেসিকের সমান সাধারণত।
ঘ) মাইনিং ভাতা: বেসিকের ৪০%
ঙ) হ্যাজার্ড ভাতা: বেসিকের ১০%

চ) লাঞ্চ ও গ্যাস: ১৫০/- দৈনিক হাজিরার ভিত্তিতে, গ্যাস ১০৮০ টাকা
ছ) মেডিক্যাল ভাতা: পেস্কেলের মেডি. ভাতার বাইরেও ৫০০/- মাসিক
জ) অন্যান্য ভাতা: খনির ভিতর ১৩২ ঘন্টা কাজ করলে ১ বেসিকের সমান টাকা আহরিত করা যায়। ১৫০/- টাকা ধোলাই ভাতা আছে।
ঝ) পোশাক ভাতা: সামারে ৩৬,০০০/- আর শীতে ২৪,০০০/- টাকা। শীতকালীন ভাতা অল্টারনেট ইয়ারে পাওয়া যায়।
ঞ) LFA: এক বেসিক + ৭ দিনের ছুটি

গাইজ, ২০২৮ সালে নতুন স্কেলে একটু হিসাব করেন তো কত টাকা পাওয়া যাবে মাসিক?

আবাসন সুবিধা:
খনির ভিতর আবাসিক ব্যবস্থা আছে। ডর্মেরও ব্যবস্থা আছে। এছাড়াও উপজেলায় কোস্টার সুবিধা বিদ্যমান।

প্রোমোশন সুবিধা:
মোটামুটি ভালোই বলা যায়। স্মুদ আছে।

লোন সুবিধা:
৫ বছর পর হোম লোনের জন্য (সহজ সুদে) যোগ্য হবেন। সিলিং প্রায় ৬০ লক্ষের মতো। নতুন পেস্কেল যেহেতু দিয়েছে সিলিং বাড়তে পারে অদূর ভবিষ্যতে।

অসুবিধা:
১. ভূগর্ভস্থ কয়লা খনিতে অত্যন্ত গরম তাপমাত্রায় নেমে কাজ করা লাগে।
২. প্রচলিত পেনশন নাই। সিপিএফ বিদ্যমান।
৩. ভৌগোলিক অবস্থান ও স্বাস্থ্য ঝুঁকি।

প্রস্পেক্টস:
বর্তমান (বিএনপি) সরকার কয়লাখনি নিয়ে অনেক আন্তরিক। আশা করাই যায় এই সরকারের আমলে কয়লা সেক্টর অনেক ফ্লারিশড হবে।
নতুন প্রার্থীদের জন্য পরামর্শ:
১. যাদের বয়স অল্প এবং বিসিএস ক্র‍্যাক করবেনই বলে আশাবাদী তারা অবশ্যই বড়পুকুরিয়াকে এক নম্বরে রাখবেন। দুই বছরে যদি ৩০ লাখ নিয়ে বের হতে পারেন, খারাপ কী?
২. উত্তরবঙ্গের প্রার্থীরাও চাইলে এইটাকে এক নম্বরে রাখতে পারেন। পিজিসিল থেকে বেশি সুবিধা এখানে।
৩. যাদের পিছুটান নাই কাজ করে ট্যাকাই যাদের মূলমন্ত্র তারা এক নম্বরে রাখতে পারেন। প্রফিট শেয়ার পেয়ে আর পাতায়া যাওয়া লাগবেনা, সরাসরি লাস ভেগাস বা দুবাই যেতে পারবেন। 😁

তথ্যসূত্র: বড়ুপুকুরিয়ার একজন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ভাই থেকে
অনুলিখন:
Shivam Rathi