বাপেক্স পেট্রোবাংলার একটি কোম্পানি যা গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় কাওরানবাজার, ঢাকা। চট্টগ্রামে এর একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে। বাপেক্স এর বর্তমানে ৮ টি গ্যাসক্ষেত্র রয়েছে।
সম্ভাব্য পোস্টিং:
এডমিন ও অর্থের সিংহভাগ পোস্টিং হয় ঢাকার হেড অফিসে। টেকনিক্যালদের সিংহভাগ পোস্টিং হয় বাপেক্স এর ফিল্ডগুলোতে।
লাঞ্চ ভাতা ও গ্যাস ভাতা:
লাঞ্চ ৫০ টাকা করে প্রতিদিন, গ্যাস ১০৮০ টাকা প্রতি মাসে। কাওরান বাজারে ৫০ টাকা দিয়ে আদৌও লাঞ্চ করা যায়?
এক্সগ্রেসিয়া +ইন্সেন্টিভ:
ফিক্সড না। এগুলো মিনিস্ট্রি এখন নিয়ন্ত্রণ করে। KPI/APA মূল্যায়ন পূর্বক ২ টি সর্বোচ্চ।
প্রফিট শেয়ারিং:
গত বছর ২ লাভের আশেপাশে ( ১ লাখ ৯৭ হাজার), এবার ২ লক্ষ ২৫ দেয়া হবে। প্রফিট শেয়ারিং বাড়ে-কমে। ফিক্সড না।
হোম লোন/হাউজ লোন
৬০ লাখ টাকা চাকরিতে জয়েনিং-এর ৫ বছর পরে।
মেডিকেল সুবিধা
মেডিকেল ভাতা ১৫০০ টাকা। এর বাইরে কোম্পানিতেই বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন এবং প্রতি মাসে কোম্পানি থেকে ৭০০ টাকা সমমূল্যের ঔষধ পাবেন।
ট্রান্সপোর্ট সুবিধা
কোম্পানির মাইক্রোবাস আছে আর জিএম হলে নিজস্ব গাড়ি পাবেন।
পেনশন: আছে। বাপেক্সে পেনশন সুবিধা বিদ্যমান।
প্রমোশন
নিচের দিকে মসৃণ, উপরের দিকে কিছুটা জট আছে। এসিস্ট্যান্ট অফিসার থেকে ৩ বছর পর এসিস্ট্যান্ট ম্যানেজার (পদ খালি থাকা সাপেক্ষে), এসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ৫ বছরে ডেপুটি ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার থেকে ৫ বছর পরে ম্যানেজার সহজেই হওয়া যায়। এর পর থেকে প্রমোশন (ডিজিএম, জিএম) হয় পোস্ট খালি থাকা সাপেক্ষে।
পোশাক ভাতা
প্রতি বছর ৩৫ হাজার টাকা গ্রীষ্মকালীন পোশাক ভাতা আর এক বছর পর পর অতিরিক্ত শীতকালীন পোশাক ভাতা ২৫ হাজার টাকা পাবেন।
LFA
প্রতি বছর ১ টি বেসিকের সমান এবং সাথে ৭ দিনের ছুটি।
তথ্যসূত্র:
Abdullah Bin Saiad
AM (Finance), BAPEX
Petrobangla Central Recruitment 2024


