খুলনা বেসড সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (SGCL) সর্বোচ্চ প্রফিটেবল কোম্পানির একটা। তাদের Profit Share-এর চিত্র দেখেন কেবল:
2024-25 – 13.5 Lac
2023-24 – 6 Lac
2022-23 – 7.5 Lac
আচ্ছা, এবার অন্যান্য বিষয়ে আসি।
পদায়ন:
Admin – খুলনা। তবে ঢাকায় লিয়াঁজো অফিসে পদায়ন হতে পারে চাকরি পার্মানেন্ট হলে।
Finance – মুলত খুলনা, তবে ভোলা এবং কুষ্টিয় অল্প কিছু পদায়ন হয়,
Tech – খুলনা, ভোলা, কুষ্টিয়া। তবে কাজের প্রয়োজনে যেকোনো যায়গায় যেকোনো ক্যাডারের পোস্টিং হতে পারে।
খুলনায় হেড অফিস হলেও নিজস্ব কোনো ভবন নাই। নিজস্ব ভবনের কাজ শুরু হওয়ার কথা থাকলেও সরকারি নির্দেশনার কারণে এখন বন্ধ আছে। ভোলাতে নিজস্ব অফিস ভবন আছে।
রেস্ট হাউস – খুলনা, ভোলা, কুষ্টিয়া এবং ঢাকায় ব্যবস্থা আছে। মিনিমাল ভাড়া দিয়ে থাকা যায়।
ট্রান্সপোর্ট সুবিধা:
উপ-ব্যবস্থাপক + ব্যবস্থাপক পদের কর্মকর্তাদের খুলনাতে লিফটিং সুবিধা আছে। DGM+GM পদ অনুযায়ী গাড়ি দেয়া হয়।
হোম লোন – ৬০ লক্ষ, ০৭ বছর জবের অভিজ্ঞতা।
পদোন্নতি – Admin – ভালো জট পাবেন, Fin + Tech – Smooth আছে অনেকটাই।
পেনশন: নাই। CPF আছে।
গোষ্ঠী বীমা – প্রতি বছরে এককালিন কিছু টাকা কেটে রাখা হয়, চাকরি শেষে এটা থেকে ২০-২৫ লক্ষ পাওয়া যাবে।
কল্যাণ তহবিল – প্রতি মাসে বেসিকের ২% সমপরিমাণ টাকা কেটে রাখা হয়। চাকরি শেষে এটা থেকে শেষ বেসিকের ২৫% করে প্রতি মাসে ১৫ বছর পর্যন্ত দেয়া হবে।
পোশাক ভাতা: অন্যান্য কোম্পানির মতোই। সামার এবং উইন্টার। একটা বার্ষিক আরেকটা অল্টারনেট বার্ষিক। রেইট একই অন্যান্য কোম্পানির মতোই (৩৫-২৫কে)
ইন্সেন্টিভ ও এক্সগ্রেসিয়া: ২ টা ইন্সেন্টিভ ও ২/১ টা এক্সগ্রেসিয়া।
লাঞ্চ ভাতা: অন্যান্য কোম্পানির মতোই ১৫০/- হাজিরা ভিত্তিতে।
কোয়ার্টার সুবিধা: নাই।
ফিউচার প্রস্পেক্টস:
যেহেতু সুন্দরবন ভোলার গ্যাসের সাথে সম্পর্কিত আর বর্তমানে ভোলার গ্যাসের সম্ভাবনা বেশ ভালো, তাই কোম্পানির ভবিষ্যৎও উজ্জ্বল বলা যায়! প্রফিটেবল কোম্পানি তাই আর্থিক ভাবে নিশ্চিত থাকা যায়।
তথ্যসূত্র: সুন্দরবনে কর্মরত একজন কর্মকর্তা।
পোস্ট অনুলিখন:
Shivam Rathi


